রাজধানীর সড়কে গাড়ির চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৫:২৮আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫:২৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে টানা পাঁচ দিন পর খুলেছে অফিস-আদালত। বুধবার (২৪ জুলাই) চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস। এতে সকাল থেকে একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর কিছু কিছু সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সড়কে গণপরিবহন কম। তবে ব্যক্তিগত গাড়ির অভাব নেই। প্রধান প্রধান সড়ক প্রাইভেটকার ও রিকশার দখলে।

মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস ভবন, গুলিস্তান, জিরো পয়েন্টে অন্যান্য কর্মদিবসের মতোই যান চলাচল স্বাভাবিক। তবে এসব এলাকার কিছু কিছু যায়গায় যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

বুধবার সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ছিল যানবাহনের চাপ (ছবি: নাসিরুল ইসলাম)

বেলা ১১টার দিকে শাহবাগ ট্রাফিক সিগন্যালে কথা হয় অটোরিকশা চালক রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মোহাম্মদপুর থেকে গাড়ি নিয়ে বের হয়েছি ১০টার দিকে। এখন শাহবাগ পার হতে পারিনি। এক পাশ ফ্রি আছে। শুধু এক পাশে গাড়ি ধীরগতিতে চলছে।’

আবির নামে এক যাত্রী বলেন, ‘সায়েন্স ল্যাব থেকে শাহবাগ যাওয়ার জন্য বের হই। কিন্তু সড়কে যানজট দেখে ফিরে যাচ্ছি। এই যানজটে শাহবাগ গেলে সময়মতো ফেরা কঠিন হয়ে যাবে, তাই ফিরে যাচ্ছি।’

এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করেছে সরকার, যা এখনও বহাল আছে।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অফিস-আদালত খুলে দেওয়ায় আজ সকাল থেকেই সড়কে প্রচুর যানবাহনের চাপ রয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জায়গায় জায়গায় গাড়ি স্লো করে চেক করার কারণেও কোথাও কোথাও যানবাহনের ধীরগতি দেখা গেছে। সব মিলিয়ে সড়কে যানবাহনের চাপ আছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম