বিটিভি ভবনে হামলা

বিএনপি নেতা আমির খসরুসহ ৩৯৬ নেতাকর্মী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৭:৫৯আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৮:৪০

বিটিভি ভবনে হামলা-ভাংচুরসহ বিভিন্ন থানায় নাশকতার পৃথক কয়েকটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, তিন দিনের রিমান্ড শেষে আমির খসরুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমির খসরুর পক্ষে ডিভিশন ও চিকিৎসা সুবিধার আবেদন করা হয়েছে। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন এবং চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।

গত ২১ জুলাই আমির খসরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার অভিযোগে বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।

/এআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম