রাজধানীতে আজ কোথাও যানজট, কোথাও সড়ক ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৪, ১৫:৫০আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৫:৫০

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ঠেকাতে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ দ্বিতীয় দিনের মতো আজও ৭ ঘণ্টা শিথিল করা হয়েছে। এতে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকেই অফিস-আদালত এবং স্বাভাবিক কাজে বের হয়েছেন নগরবাসী। একসঙ্গে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর কিছু কিছু সড়কে যানবাহনের চাপ রয়েছে। কোথাও আবার সড়ক ফাঁকা দেখা গেছে। এদিকে গণপরিবহন কম থাকায় রিকশা অথবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে আজও গণপরিবহন কম। তবে গতকালের মতোই ব্যক্তিগত গাড়ির দখলে সড়ক। প্রধান প্রধান সড়কে প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা বেশি দেখা গেছে।

মহাখালী, তেজগাঁও ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তান এলাকায় অন্যান্য কর্মদিবসের মতোই যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে গণপরিবহন কম থাকায় পাশেপাশের কিছু সড়ক রয়েছে ফাঁকা।

মোহাম্মদপুর থেকে কলাবাগানে পায়ে হেঁটে কাজে যাচ্ছিলেন ঠিকাদার খলিলুর রহমান। বেলা ১১টার পর ধানমন্ডি-২৭ নম্বর মোড়ে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘কারফিউয়ের মধ্যেও প্রতিদিন কাজ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি। ছোট কাজ হওয়ায় আমি নিজেও করছি। অটোরিকশায় উঠলেই নানা কারণ দেখিয়ে ভাড়া বেশি চায়। তাই হেঁটেই রওনা দিয়েছি।’

আরেক যাত্রী সুমন মিয়া বলেন, ‘কালও বাসা থেকে বের হয়ে ভেঙে ভেঙে অফিসে গেছি। কিছু পথ রিকশায় আবার কিছু পথ হেঁটে যেতে হয়েছে। আজও বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে রিকশায় উঠেছি।’

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সড়কে যেমন যানবাহনের চাপ ছিল, সেটি আজ দুপুর পর্যন্ত তেমন দেখা যায়নি। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি রয়েছে অনেক। কারফিউ চলা অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। তাই আজ সড়ক ফাঁকাই আছে। তেমন যানজট নেই।’

/কেএইচ/আরকে/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি