ডিএমপির তিন থানায় নতুন ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২৪, ১১:১৬আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে এই তিন থানায় ওসি হিসেবে বদলি করা হয়।

মঙ্গলবার ( ৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এবং দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচ জন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

এর পরদিন পুলিশ সদর দফতরের এক আদেশ ডিএমপির আট থানার ওসিদের বদলি করা হয়।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম