‘নতুন নিরপেক্ষ’ সরকারের কাছে বিচার চায় ঢাবি শিক্ষকদের সাদা দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৬:০১আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:০১

বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়ে সেই সরকারের কাছে ছাত্র হত্যার বিচার চায় তারা। শনিবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি টিএসসি হয়ে শহীদ মিনার এলাকা ও দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ আন্দোলন যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে ছাত্র-জনতার হত্যার বিচার এই সরকারের কাছে চাই না। যারা হত্যা করেছে, তাদের কাছে হত্যার বিচার চাওয়ার কোনও যৌক্তিকতা নেই। এ ছাড়া এই সরকারের কাছে কোনও আন্তর্জাতিক কমিটি গঠনের দাবিও আমরা জানাই না। কারণ তারা যে কমিটি করবে, সেটাতেও তাদের বেহায়া বাহিনী রাখবে। যাতে এই তদন্ত যথাযথ না হয়। এই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে নির্যাতন হয়েছে, যে গণহত্যা করেছে, তাতে সরকারের কাছে বিচার চাওয়ার কোনও যৌক্তিকতা নেই। এই সরকারকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি।’

শিক্ষকরা বলেন, ‘আর কোনও রক্তের হোলি খেলা নয়। আমাদের এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ছাত্র-শিক্ষকদের জন্য নিরাপদ নয়। যারা ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা দিতে পারবে না, তাদের প্রশাসনে থাকারও যৌক্তিকতা নেই। আমরা হুঁশিয়ার করছি, এই ক্যাম্পাসের আর কোনও ছাত্র-শিক্ষককে হয়রানি করার সাহস যেন কেউ না দেখায়।’

তারা বলেন, ‘সরকার লাশের ওপর দিয়েও থাকতে চাচ্ছে কিন্তু সুযোগ নেই। এটা বিএনপি-জামায়াতের আন্দোলন মোটেই না। কারা এই গুলি চালিয়েছে, তা জনগণ জানে। আমরা চাই এই সরকারের পদত্যাগ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতিহাসের ভয়াবহ হত্যাকাণ্ড চালানো হয়েছে। সরকার তাদের রক্ত নিয়ে এখনও হাসছে। শিক্ষার্থীদের আর গুলি চালাবেন না। গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব দরকার। জাতিসংঘের তদারকিতে সুষ্ঠু তদন্ত হতে পারে। এ সরকারের কাছে আমরা বিচার প্রত্যাশা করি না। খুনিরা কখনও খুনের বিচার করতে পারে না।’

/এসও/এনএআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম