প্রেসক্লাবের সামনে রাবার বুলেট-টিয়ার শেল, পুলিশ বক্সে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৪:২৫আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৪:২৫

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে উত্তজনাকর পরিস্থিতি চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির সমর্থনে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন ঘিরে তৈরি হয় এই পরিস্থিতি। পুলিশ রাবার বুলেট-টিয়ার শেল ছোড়ে, পরে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনকে কেন্দ্র করে শতাধিক লোক জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এই এলাকায় যান চলাচল বন্ধ হলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বেলা সোয়া ১২টার দিকে এই উত্তেজনার শুরু। পরে হাইকোর্ট ও সচিবালয় উভয় দিক থেকে প্রেস ক্লাবের দিকে এগোতে থাকে পুলিশ। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের কয়েকজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার চেষ্টা করে। তবে বন্ধ গেট দিয়ে ভেতরে ঢুকতে না পেরে তারা ইট-পাটকেল ছুড়ে চলে যায়। এসময় প্রেস ক্লাবের সামনে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বেলা দেড়টার পর আন্দোলনকারীরা প্রেসক্লাব এলাকা থেকে সরে যায় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া নাগাদ, প্রেস ক্লাব, সচিবালয় ও পল্টনের দিকে পুলিশ অবস্থান করছে।

/এসআই/এসএসজেড/এসএমএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম