ধানমন্ডি ৩২, আ.লীগের কেন্দ্রীয় ও ধানমন্ডি কার্যালয়ে ভাঙচুর-আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৮:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৫:৫১

সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডি ৩ নম্বরে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরের পর এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট্র সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়। ভবনটির বিভিন্ন তলায় ও রুমে ভাঙচুর করা হয়েছে। পরে পুরো ভবনে আগুন দেওয়া হয়। এ ছাড়া ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও ভাঙচুর করা হয়েছে। আশপাশের ভবনেও আগুন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কেউ কথা বলতে রাজি হননি।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগুন ও লুটপাট (ছবি: ফয়সাল ইসলাম রাজীব)

এদিকে, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বঙ্গবন্ধ এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিল। পরে পরিস্থিতি বুঝে তারা বেরিয়ে যান। দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, আন্দোলনকারীরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করা হয়। তারা নিচতলা থেকে সাততলা পর্যন্ত উঠে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

অন্যদিকে, এদিন বেলা আড়াইটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩/এ সড়কে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা হয়। এসময় সেখানে দলটির কোনও নেতাকর্মী উপস্থিত ছিলেন না। তবে কার্যালয়টির তিনজন কর্মচারী থাকলেও হামলার কয়েক মিনিট আগে বেরিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ বাংলা ট্রিবিউনকে জানান, অনেক মানুষ এসে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা করে। তারা ভাঙচুর করে দুটো ভবনেই আগুন ধরিয়ে দেয়। আমারা তিনজন স্টাফ দ্রুত বের হয়ে এসেছি।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক