কর্মস্থলে ফিরতে সবার সহযোগিতা পাচ্ছে পুলিশ, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১১:৩৫আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৫

ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন। 

তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম