ঢাকায় পৌঁছেছেন ড. ইউনূস, বরণ করতে বিমানবন্দরের মানুষের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১৪:১৭আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৪:৩৯

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে নেমে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গণমাধ্যমে ব্রিফ করবেন তিনি। ব্রিফিংয়ের জন্য বিমানবন্দরের গণমাধ্যমকর্মীরাও অপেক্ষা করছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একরকম অভিভাবকহীন হয়ে পড়েছিল বাংলাদেশ। এরইমধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নোবেলজয়ী ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দায়িত্ব নিতে ফ্রান্সের প্যারিস থেকে আজ দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস। তাকে বরণ করতে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিমানবন্দর জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে ড. ইউনূসকে বরণ করতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বরণ করতে উপস্থিত হয়েছেন ইউনূস সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার লোকজন। বিমানবন্দরের বাইরে অনেকেই হাতে ব্যানার-প্ল্যাকার্ড, হাতে ফুল নিয়ে ড. ইউনূসকে বরণ করতে অপেক্ষা করছেন। 

বিমানবন্দরে উপস্থিত হয়েছে বিভিন্ন শ্র্রেণিপেশার মানুষ (ছবি: সংগৃহীত)

এদিকে বিমানবন্দর থেকে তিনি সরাসরি বঙ্গভবন যাবেন বলে জানা গেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন। আজ রাত সাড়ে ৮টা এই সরকারের শপথ অনুষ্ঠানের কথা আছে।

এর আগে বুধবার রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছান। সূত্র জানায়, ইউনূস ঢাকায় নেমে সরাসরি বঙ্গভবন যাবেন। সেখানেই বিশ্রাম নেবেন, রাতে শপথ নেবেন।

অনেকেই নিয়ে এসেছেন ব্যানার ফেস্টুন (ছবি: সংগৃহীত)

বুধবার ইউনুস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সব শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা ‘আমাদের দ্বিতীয় বিজয় দিবস’ সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম