বিতর্কিত বিচারপতিদের পদত্যাগ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১৪:৪০আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৪:৪০

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে আগামী সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে। তবে যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করেছেন, তাদের ভয় নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই। যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।’

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম