পুলিশের বিভিন্ন ইউনিটে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল থেকে এসআই সমপদমর্যাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে দেওয়া আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। এতে আরও বলা হয়েছে, তবে আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান সাত্তারের সই করা এক আদেশে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।
পৃথক আরেকটি আদেশ বলা হয়, ডিএমপিতে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পর্যন্ত এ আদেশ প্রযোজ্য হবে।









