সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনা মোতায়েন, সম্পদ নষ্ট না করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৪, ১২:৫৭আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৩:৩৮

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও একই দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরাও। উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে সেনা সদস্যরা সুপ্রিম কোর্টের মূল ভবন, অ্যানেক্স ভবন এবং আশাপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন। এসময় তারা মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকারি সম্পদ নষ্ট না করারও আহ্বান জানানো হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেও পরে তা স্থগিত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই ফুলকোর্ট সভা ডাকাকে ‘জুডিশিয়ারি ক্যু’ মনে করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি: সাদ্দিফ অভি)

সকাল ১১টার দিকে হাইকোর্ট চত্বরে তিনি বলেন, ‘পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করবো।’

পরে শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে ‘বিচারপতি গদি ছাড়’-সহ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম