হাইকোর্ট ছেড়ে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৪, ১৩:৫৮আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪:৪৪

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে প্রধান বিচারপতি সন্ধ্যার মধ্যে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে সরে যাচ্ছেন তারা। আদালত চত্বর ছেড়ে রাজধানীর শিক্ষা ভবনের সামনে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নিতে যাচ্ছেন বিক্ষোভকারীরা।

কিছুক্ষণ আগে আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই জানান, নিয়ম অনুসারে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। অন্যান্য বিচারপতিরা কী করবেন, প্রশ্ন করলে তাদের বিষয়ে কিছু জানাতে পারেননি প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি পদত্যাগ করছেন এই সংবাদ শোনার পর শিক্ষার্থীরা জয়োল্লাস করেন। পরে সেনা সদস্যরা অনুরোধ জানালে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান তারা।

অবশ্য এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’ সেই পর্যন্ত সবাইকে রাজপথে থাকারও আহ্বান জানান তিনি।

হাইকোর্ট প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা (ছবি: সাদ্দিফ অভি)

আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি।

এই ফুলকোর্ট সভা ডাকাকে ‘জুডিশিয়ারি ক্যু’ মনে করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সকাল ১১টার দিকে হাইকোর্ট চত্বরে তিনি বলেন, ‘পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করবো।’

এছাড়াও একই দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরাও। সকাল থেকেই সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এ বিক্ষোভ শুরু হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।

উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে সেনা সদস্যরা সুপ্রিম কোর্টের মূল ভবন, অ্যানেক্স ভবন এবং আশাপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন। এসময় তারা মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকারি সম্পদ নষ্ট না করারও আহ্বান জানানো হয়েছে।

/এসও/বিআই/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম