মিরপুর পুলিশ লাইনের অস্ত্রাগারে ‘মিস ফায়ারে’ দুই জন গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৮:২২আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:২৮

রাজধানীর মিরপুর পুলিশ লাইনের অস্ত্রাগারে মিস ফায়ার (ভুলবশত গুলি) হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দারুসসালাম থানার দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)। তারা দারুসসালাম থানায় কর্মরত। আলামিনকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পুলিশ সদস্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিকাল ৫টার দিকে আহত পুলিশ সদস্য আলামিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া জানান, বেশকিছু দিন থানা বন্ধ থাকার পর আজ আমরা মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনে গিয়েছিলাম থানার অস্ত্রগুলো আনার জন্য।

সেখানে ইয়াসিন আলী পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে পরীক্ষা করছিল। আগে থেকে পিস্তলের চেম্বারে একটি গুলি ছিল, এটি সে বুঝতে পারেনি। সেই গুলি বেড়িয়ে গিয়ে তার হাতের তালু ভেদ করে পাশে বসে থাকা আলামিনের বুকের একপাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা ভালো না।

/এআইবি/এবি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের