চাকরিতে পুনর্বহালের দাবি আনসারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:৫৬

সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক আনসারদের চাকরিতে পুর্নবহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত আনসার সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৯৯৪ সালের চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনসার বিদ্রোহের কারণে আনসার সদস্যরা দোষী সাব্যস্ত না হলে নির্দোষ চাকরি হারানো রিট আবেদনকারীদের ব্যাটালিয়ন আনসারে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে এক রায়ে অবজারবেশন দিয়েছেন আপিল বিভাগ। রায়টি প্রকাশ হয়েছে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি।

তারা বলেন, ১৯৯৪ সালে সংঘটিত আনসার বিদ্রোহের পর চাকরি হারানো দুই হাজারের বেশি সংখ্যক আনসার সদস্যের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাদের পুনর্বহাল করতে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

আইনজীবীদের দেওয়া তথ্য মতে, আনসারদের বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৯৯৪ সালে অসন্তোষ সৃষ্টি হয়। পরে তা বিদ্রোহে রূপ ধারণ করে। এ ঘটনায় ২ হাজার ৪৯৬ জন আনসারকে গ্রেফতার করা হয়। বিদ্রোহের ঘটনায় মামলার পর বিভিন্ন সময় তারা খালাস পান। এর মধ্যে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চাকরিতে পুনর্বহাল করা হয়। এতে ২ হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানো প্রায় ২ হাজার সদস্যের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ ও ২০১৮ সালে হাইকোর্টও শর্ত সাপেক্ষে তাদের পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় দেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আনসার-ভিডিপির মহাপরিচালক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে ২০২২ সালের ২ আগস্ট রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। আপিল বিভাগের অপর দুই সদস্য হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়টি লিখেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

উক্ত রায়ের আলোকে আমাদের অসহনীয় অমানবিক জীবন থেকে মুক্তি ও অসহায় সন্তানদের নিয়ে সামাজিকভাবে বেঁচে থাকার অধিকার পেতে চাকরিতে পুনর্বহালের জন্য বর্তমানে চলমান সরকারের আশু হস্তক্ষেপ করেন তারা।

তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমরাও অংশীদার হতে চাই। সেজন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাই।

এ সময় মানববন্ধনে আব্দুর রব শিকদারসহ প্রায় অর্ধশতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম