যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৪, ১৭:০৫আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৭:০৫

যাত্রাবাড়ী মাছের আড়তের কাছ থেকে আরও এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।  পরনে ছিল গেঞ্জি ও হাফ প্যান্ট।

বুধবার (১৪ আগস্ট) মাছের আড়তের পাশে পড়ে থাকতে দেখে ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে একই দিনে যাত্রাবাড়ী থানা এলাকায় দুই জন গণপিটুনিতে মারা গেছেন। সেও একই ঘটনার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশের তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান