বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে রোকেয়া প্রাচীর ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৪, ২০:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২১:২৬

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গেও যুক্ত।

এর আগে ফেসবুকে এই অভিনেত্রী ১৫ আগস্টের শোকদিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। 

সন্ধ্যা নাগাদ বঙ্গবন্ধু জাদুঘরের সামনে উপস্থিত হয় বেশ কিছু মিডিয়া। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে রোকেয়া প্রাচীর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় রাসেল স্কয়ার থেকে ৩২ নম্বরের প্রবেশমুখে কাটাতারের বেড়া দেখা যায়

এর আগে রোকেয়া প্রাচী জাতীয় শোকদিবস পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করবো স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’ 

সেখানে অবস্থানরত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার পর হঠাৎ কিছু লোক বাড়িটির ভেতরে খালি জায়গায় মোমবাতি প্রজ্বালন করার চেষ্টা করে। এ সময় বাইরের কিছু লোক এসে তাদের ধাওয়া করলে ভেতরে অবস্থান করা লোকজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এরপর থেকেই সেখানে উত্তেজনা দেখা যাচ্ছে।

এ ঘটনায় ৩২ নম্বরের বাড়িটির আশপাশে, রাপা প্লাজার সামনে পথচারী, এলাকার লোকজন ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা গেছে।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?