আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৭

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংহিতার জেরে বন্ধ হয়ে যাওয়া আন্তঃনগর ট্রেন চলাচলও শুরু হয়েছে। দীর্ঘ ২৮ দিন পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩ আগস্ট রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানিয়েছিলেন, বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। এই ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে সোমবার থেকে। অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে গত ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। আর মালবাহী ট্রেন চলাচল শুরু হয় তার একদিন আগে ১২ আগস্ট থেকে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম