ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশ থেকে ১০ জন আটক, সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৪:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৭:৩৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই ১০ জনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। এ সময় ওই এলাকায় চলাচলকারী পথচারীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পরিচয়পত্র দেখাসহ হাতে থাকা মোঠোফোন চেক করছেন অবস্থানকারীরা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক পাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়াসহ অনেকে মারধর করতেও দেখা গেছে। শার্ট-পাঞ্জাবি ছিঁড়া অবস্থায় দৌঁড়ে পালাতেও দেখা গেছে কাউকে কাউকে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশে যারা এসেছেন, তাদের মুঠোফোন চেক করেছেন অবস্থান নেওয়া ব্যক্তিরা। সন্দেহ হয়েছে, এমন ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তারা। এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

এর আগে বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে ওই এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। ওই সময় লাঠিসোঁটা নিয়ে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন অনেকে। বৃহস্পতিবার সকাল থেকে ফের লাঠিসোঁটা নিয়ে রাস্তার দুইপাশে অবস্থান করছেন তারা। ওই এলাকায় যানবাহন চলাচল কিছুটা ধীরগতি হলেও স্বাভাবিক রয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম