নোয়াখালীতে আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ১৮:১২আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৮:১২

নোয়াখালীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় গুলিবিদ্ধ যুবক ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের নাম মো. আসিফ (২৬)। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের মোরশেদ আলম ও আয়েশা বেগমের ছেলে আসিফ।

এরআগে, গত ৫ আগস্ট বিকালে নোয়াখালী সোনাইমুড়ী থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হন আসিফ। পরে স্থানীয় হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডিএমপির শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহামেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম