সরকারি চাকরিতে নিয়োগ-অব্যাহতির ক্ষেত্রে যথাযথ মূল্যায়নের আহ্বান ইউএনএইচআরসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২২:১৫আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২২:১৫

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতন আন্দোলনের সময়ে সংঘটিত সহিংসতার ওপর একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। ওই প্রতিবেদনে ছাত্র আন্দোলনের বিবরণ, তাদের উদ্বেগ ও বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

প্রাথমিক এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বিবৃতিতে শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান ভলকার টুর্ক জানান, এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

ভলকার টুর্ক জানিয়েছেন, এই পরিবর্তন মানবাধিকার, আইনের শাসন, দায়বদ্ধতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এর মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও পুনরুজ্জীবিত করা, মৌলিক স্বাধীনতা ও সুশীল সমাজের জন্য ক্ষেত্র পুনঃপ্রতিষ্ঠা করার একটি ঐতিহাসিক সুযোগ।

প্রতিবেদনে বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী বা যেকোনও প্রতিষ্ঠানে নিয়োগ বা চাকরি বাতিলের ক্ষেত্রে যথাযথ মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং নতুনভাবে মৃত্যু ও সহিংসতা যেন না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে কীভাবে শক্তি প্রয়োগ করতে হয়, এ বিষয়ে আইন-শৃংখলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে। যে মানুষগুলো সহিংসতা ও প্রতিশোধমূলক পরিস্থিতিতে রয়েছে, তাদের অবশ্যই রক্ষা করতে হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম