রাজধানীর মগবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। মৃতের পরনে ছিল কালো প্যান্ট।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পথচারী জাহিদ হাসান বলেন, কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ আল বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।









