সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ০১:৫৮ আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৫১

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাদেরকে রাজধানীর বনশ্রী ও বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার (১৯ আগস্ট) মোহাম্মদ সোহায়েলকে চাকরিচ্যুত করে চিঠি দিয়েছে নৌবাহিনী। এর আগে, গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সোহায়েলের বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। অভিযোগ ওঠে, কোনও জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান তিনি।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। কমান্ডার থাকা অবস্থায় ২০১০ সাল থেকে দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকেও মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বি তাজুল ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

/এনএল/এমএস/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
মুক্তি পেয়ে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে চলে খুনের পর খুন  
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
দক্ষিণ আফ্রিকার তোপ, চায়ের বিরতিতে যাওয়ার আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার তোপ, চায়ের বিরতিতে যাওয়ার আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা