দক্ষিণ আফ্রিকার তোপ, চায়ের বিরতিতে যাওয়ার আগেই ৬ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ২০:২৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২০:৩১

বৃষ্টির বাধা পেরিয়ে খেলা শুরু হতেই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা-বিরতিতে যাওয়ার আগেই ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রোটিয়া পেসারদের গতি ও সুইংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা কঠিন হয়ে পড়েছে সফরকারীদের।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। ১৪ ওভারের মধ্যে ৪৪ রানেই হারায় তিন উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নেন আগের টেস্টে ফিফটি করা তানজিদ তামিম। মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। ৩ রানেই থামে তার ইনিংস।

অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন অবশ্য শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। চারটি বাউন্ডারিতে ২৩ রানও করেন। কিন্তু ১৪তম ওভারে আইনরিখ নরকিয়ার গতির সামনে টিকতে পারেননি তিনি। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বল ভেতরে ঢুকে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত করে।

ওই ওভারেই আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। এক বল পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন নরকিয়া। প্রথম বলেই চার মেরে শুরু করলেও পরের বলটি সামলাতে পারেননি শান্ত। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির ফুলার লেংথের বলটি পিচে পড়ে কিছুটা সোজা হয়ে গেলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন তিনি।

৪৪ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অফ ফর্মে থাকা মুমিনুল হক ও ছন্দে থাকা তাওহীদ হৃদয়। কিন্তু মুমিনুলের ব্যাটিংয়ে সেই চেষ্টার প্রতিফলন দেখা যায়নি। ৫১ বলের অস্বস্তিকর ইনিংসে ১৮ রান করে ভিয়ান মুল্ডারের বল নিজের স্টাম্পে টেনে আনেন তিনি। প্রথম টেস্টেও প্রায় একইভাবে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ার দায়িত্ব ছিল লিটন দাসের। কিন্তু ১৬ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। মার্কো ইয়ানসেনের শর্ট অব লেংথের বলটি লিটনের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় গালিতে। সেখানে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচটি নেন জুবাইর হামজা। ৭৩ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেন হৃদয়। ২৭তম ওভারে অফ স্পিনার সাইমন হারমারের প্রথম পাঁচ বলে ১২ রান তুলে নেন তিনি। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনেন এই ব্যাটার। ১৯ রানে থাকা হৃদয় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলটি খেলতে যান। কিন্তু লেংথের ভুলে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে। দ্বিতীয় চেষ্টায় ক্যাচটি তালুবন্দি করেন এইডেন মারক্রাম। ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ।

 

/এফআইআর/
সম্পর্কিত
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা 
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধায় আগেভাগেই লাঞ্চ বিরতি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি, মাফ করে দেন: পাটওয়ারী
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি, মাফ করে দেন: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা