নসরুল হামিদের বনানীর বাসায় অভিযানে যা পাওয়া গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৪, ১৫:৫৫আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৫:৫৫

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়ে নগদ ২৭ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ৫১০ লিরা (তুরস্কের মুদ্রা) জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ভবনটিতে শুরু হওয়া অভিযান শেষ হয় ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

অভিযানের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ছাড়াও ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানে প্রিয়প্রাঙ্গণ ভবনের লিফটের দুই তলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভোল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। একই রুমে বামদিকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এরপর ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।

 নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবন

এছাড়া ওই অফিস থেকে ৫০ পাউন্ডের চারটি নোট যার একটি ছেড়া, তুরস্কের মুদ্রা ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট দুটি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ১০ লিরার নোট চারটি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম