ডিএমপির ১৩ থানায় নতুন ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৫:০৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপি থেকে পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

অফিস আদেশে জানানো হয়, নতুন ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায় ও মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি আদেশে মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ঢাকার বিভিন্ন থানার ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানার ওসিকেই বদলি করা  হয়েছে।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম