সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ০০:২১আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০০:২১

বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক আইনজীবী। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টার পর আইনজীবী সমিতি ভবনের (অ্যানেক্স ভবন) ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত ব্যারিস্টার আশরাফুল ইসলাম এই ঘটনার জন্য আইনজীবী মো. কাইয়ুমকে দায়ী করেছেন।

আহত আশরাফ রক্তভেজা শরীর নিয়ে সাংবাদিকদের বলেন, আমি বৈষম্যবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্ছার ছিলাম, যখন কেউ কথা বলেনি। বিচারপতিদের দুর্নীতি নিয়েও সোচ্চার থেকেছি সব সময়। কিন্তু গাজী কামরুল ইসলাম সজলের (জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক) জুনিয়র কাইয়ুম এসে ছুরি দিয়ে মেরে গেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী মো. কাইয়ুম। তিনি বলেন, ৮–১০ দিন আগে ব্যারিস্টার আশরাফ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি মামুন মাহবুবের কাছে নালিশ দিতে গিয়েছিলাম। সেখানে আশরাফসহ ৪–৫ জন দরজা বন্ধ করে আমাকে মারধর করে। খবর পেয়ে কামরুল ইসলাম সজল আমাকে উদ্ধার করে।  

এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, বেলা ১টার পর কাইয়ুমসহ চার জন আমার কক্ষে এসে ব্যারিস্টার আশরাফকে খুঁজতে থাকে। আমি বলি সে ওয়াশরুমে, বসো আসতেছে। অল্প সময় পর আশরাফ রুমে আসে। আসার পর তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কাইয়ুম সঙ্গে থাকা ছুরি দিয়ে আশরাফকে কয়েকটি আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি আমরা প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছি। আমরা দুর্নীতিবাজ বিচারপতিদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। সেটি যাতে না করি, এ জন্যই এই হামলা বলে দাবি করেন তিনি।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম