আইডিয়ালের শিক্ষার্থী হত্যা: কাউন্সিলর মানিক ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১৮:০৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:০৪

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগের মামলায় ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকীও ৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এসময় কথা বলতে চান মানিক। তবে আইনজীবীরা এর বিরোধিতা করে হই-হুল্লোড় করেন। এর মাঝেই কথা বলেন মানিক।

তিনি বলেন, আমি পর পর দুই বারের নির্বাচিত কাউন্সিলর। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে। কোনও অন্যায় কাজ করিনি। পরে আদালত তার ৫ দিনেরই রিমান্ডের আদেশ দেন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

/এআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম