নিবন্ধন অধিদফতরের কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ২০:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২০:৪৪

নিবন্ধন অধিদফতর ও এর অধীন মাঠ পর্যায়ে কর্মরত রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী, স্ত্রী, পুত্র-কন্যা ও বাবা-মা) সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারের এই সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নিবন্ধন অধিদফতর ও এর অধীন মাঠপর্যায়ে কর্মরত রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতে রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র-কন্যা ও বাবা-মা) দেশে ও বিদেশে থাকা সম্পদের হিসাব বিবরণী চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী