ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের ফলেই মৃত্যু গুহা থেকে ফিরে আসতে পেরেছি: মাইকেল চাকমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ২২:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২:২৩

গুহায় থাকা ৫ বছর ৩ মাসের স্মৃতিচারণ করতে গিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং টিমের সদস্য মাইকেল চাকমা বলেছেন, হাসিনার ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের ফলেই আমি গুমের মৃত্যু গুহা থেকে জীবন নিয়ে আজ ফিরে আসতে পেরেছি। এ সময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার কর্মী-সংগঠকদের এক সভায় তিনি এসব কথা বলেন।

মাইকেল চাকমা বলেন, জনগণের হাতে ক্ষমতা আনার, জনগণের সরকার ও সংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।

সভার শুরুতে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের গুমের মৃত্যু গুহা আয়নাঘর থেকে ৫ বছর ৩ মাস বন্দি থেকে ফিরে এসেছেন মাইকেল চাকমা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম