আজ থেকে পুনরায় মেট্রোরেল চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ০৮:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২:৩৮

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চলাচল করছে মেট্রোরেল। আজ রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে। তবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটিতে মেট্রোরেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। 

পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে উত্তরার প্রথম ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে। 

মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে। মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে। 

তবে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুইটিতে শুধুমাত্র এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনগুলোতে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। 

প্রসঙ্গত, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম