সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত শম্ভুর অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে গোলাম দস্তগীরের স্ত্রী হাসিনা গাজী ও ধীরেন্দ্রনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধেও অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।









