আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জবি প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৪, ২৩:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৩

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষার্থী, আনসার সদস্য, পথচারী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে শিক্ষার্থী, আনসার সদস্য, পথচারী ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তারা সবাই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর আনসার সদস্যরা গুলি নিক্ষেপ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রহমতুল্লাহ বাকী বলেন, ‘আমরা আনসারদের তাদের বোঝাতে এসেছিলাম, যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তার ওপর দেশে একটা বন্যা পরিস্থিতি চলছে। এমন অবস্থাতেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে তারা বিশৃঙ্খলা তৈরি করছেন। আমরা বলতে এসেছিলাম যে, আপনারা এখন চলে যান। একথা বলতে না বলতেই তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।’

ঢামেকের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, সেখানে একের পর এক আহত শিক্ষার্থী আসছেন। তাদের অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন। কয়েকজন আহত আনসার সদস্যকেও দেখা গেছে এসময়। শিক্ষার্থীদের একটি অংশ ঢামেকের ইমার্জেন্সির গেটে অবস্থান করছেন, আহত শিক্ষার্থী আসলে তারা ভেতরে নিয়ে যাচ্ছেন।
  
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তন্ময় (২০), আব্দুল কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫), তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫), রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকিল (২১), সাইম (২১) এবং শান্ত (২৩)।

আহত আনসার সদস্যদের মধ্যে রয়েছেন খলিলুর রহমান (২৫) ও শিউলী (২৪)। এছাড়া আহত হয়েছেন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার (২৪)।

আহতদের মধ্যে তিন জনকে ভর্তি নেওয়া হয়েছে। তারা হচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ (২৫), আব্দুর রহমান (৩০) ও আব্দুল কাদের (২৪)।

/কেএইচ/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম