কুমিল্লার ৯৬ আনসার সদস্যকে বহিষ্কারের সুপারিশ

কুবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ০২:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:০৮

ক্যাম্প ছেড়ে ঢাকায় বেআইনিভাবে সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২২ জন আনসার সদস্য রয়েছেন। 

সোমবার (২৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা তাদের সব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এর পরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছেন। তাদের আমরা বিদ্রোহী হিসেবে দেখছি। এজন্য বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।

রাশেদুজ্জামান আরও বলেন, ‘আনসার একটি সুশৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছেন তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও আন্দোলনে গিয়ে থাকতে পারেন। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি আমরা। তাই আমাদের তদন্ত এখনও চলমান আছে। ’

এ ব্যাপারে কুবির এপিসি আবদুল হক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪৯ জন আনসার সদস্যদের মধ্যে ২২ জন কোনও কারণ ছাড়াই গতকাল বাহিরে ছিলেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

 

/এএম/এএকে/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান