মামলা প্রত্যাহারের শর্তে চাকরি ফেরত পেলেন ৫ পুলিশ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৯:৫৪আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৯:৫৪

আদালতে থাকা মামলা প্রত্যাহারের শর্তে আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো পাঁচ পুলিশ কর্মকর্তাকে আবারও চাকরিতে ফিরিয়ে নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৫ প্রজ্ঞাপনে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। অবসরে পাঠানোর পর এসব পুলিশ কর্মকর্তা চাকরি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছিলেন।

তাদের মধ্যে রাজশাহী সারদা পুলিশ অ্যাকাডেমির সাবেক ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদকে ২০২০ সালের ৯ আগস্ট থেকে, রাজশাহী রেঞ্জে সংযুক্ত সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকিরকে ২০২২ সালের ১৬ নভেম্বর, সিআইডির সাবেক পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়াকে ২০২২ সালের ১৮ অক্টোবর, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সাবেক পুলিশ সুপার জিল্লুর রহমানকে ২০২২ সালের ১৬ নভেম্বর এবং সিআইডির পুলিশ সুপার নাজমুল করিম খানকে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি থেকে চাকরিতে পুর্নবহাল করা হয়েছে।

অবসরে যাওয়ার সময় থেকে চাকরিতে পুনর্বহাল হওয়া পর্যন্ত সময়ে তারা ‘কর্মরত ছিলেন’ বলে গণ্য করা হবে। তারা বকেয়া বেতন-ভাতা, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতবেক পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের