খিলগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৪, ১৮:১১আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮:১১

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর নড়াইল নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার নাম মাহফুজুল আলম বিপ্লব (৪৮)।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল নদীর পাড়ে একটি সাঁকোর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাহফুজুল একটি চায়না প্রজেক্টের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

সত্যতা নিশ্চিত করে খিলগাঁওয়ের রাজাখালী নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম বলেন, শনিবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল নদীর পাড়ে একটি সাঁকোর নিচ থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীর পচে ফুলে গেছে। তার মাথাসহ কয়েক স্থানে জখম ছিল। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের মৃত সামছুল আলমের ছেলে মাহফুজুল আলম বিপ্লব। বর্তমানে খিলগাঁও বনশ্রীর ১ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। খিলগাঁও নন্দিপাড়া দাশের কান্দি তার অফিস। চায়না প্রজেক্ট সুপারভাইজার লাইনের কাজ করতেন। তাদের কাজ শেষ হয়ে গেছে ইতোপূর্বে।

নিহতের বড় ভাই মাহাবুবুল আলম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যায়নি। রাত ৮টা পর্যন্ত ফোনে রিং হয়েছে, কিন্তু রিসিভ করেনি। তিনি বলেন, আমরা তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৩০ আগস্ট খিলগাঁও থানার সাধারণ ডায়েরি করি। শনিবার থানায় সংবাদ পাই নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখে শনাক্ত করি।

তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে পানিও তেমন নাই। এছাড়া সে সাঁতার জানতো।

নিহতের বড় ভাই বলেন, তবে কে বা কাহারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। আমরা আশা করি আইন প্রয়োগকারী সংস্থা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম