কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রপথে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩১ আগস্ট) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।









