এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সচল করতে সিঙ্গাপুরের ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সচলতার বিষয়ে সিঙ্গাপুরে আরবিট্রেশন ট্রাইব্যুনালে ইতালিয়ান-থাইয়ের আবেদন (সালিসি মামলা) বিচারাধীন থাকায়, বাংলাদেশ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল অকার্যকর মর্মে নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে গত ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সচলতা দেখতে আপাতত সিঙ্গাপুরে আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে বলে জানান আইনজীবীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ইতালিয়ান-থাই কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক। সিনোহাইড্রো করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। চীনের শ্যানডং ইন্টারন্যাশনালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী বেল্লাল শাহীন। আর ঋণদাতা প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

শ্যানডং ইন্টারন্যাশনালের আইনজীবীরা জানান, আগামী ৩ অক্টোবর সিঙ্গাপুরে আদালতে বিষয়টি ওপর শুনানির দিন ধার্য আছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ে নির্মাণ ও পরিচালনার জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড নামের কোম্পানি গঠন করে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) এই প্রকল্পে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডের একটি ও চীনের দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং নির্মাণকাজের মাধ্যমে অংশীদার। প্রতিষ্ঠান তিনটি হলো— থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, চীনের শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড। তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে ৫১, ১৫ ও ৩৪ শতাংশ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এক্সপ্রেসওয়ের নির্বাহক প্রতিষ্ঠান। প্রকল্পের মূল নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। চুক্তি অনুসারে, মূল কাঠামো নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশ জোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার, যা ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) নামে পরিচিত। তবে প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারসংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ইতালিয়ান-থাই হাইকোর্টে সালিশি মামলা করে। সে মামলার চূড়ান্ত শুনানি নিয়ে শেয়ার হন্তান্তরে স্থিতাবস্থা তুলে দিয়ে ইতালিয়ান থাইয়ের আবেদন খারিজ করে ১২ মে হাইকোর্ট রায় দেন। সে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে ইতালিয়ান থাই লিভ টু আপিলটি করে।

এদিকে, চলতি বছরের ২৪ জানুয়ারি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে আরবিট্রেশন (সালিসি) মামলা করে ইতালিয়ান থাই। নির্মাণকাজের অংশীদার অন্য দুটি কোম্পানির কাছে ইতালিয়ান থাইয়ের শেয়ার হস্তান্তর দাবি এবং ঋণদাতা ব্যাংককের গ্যারান্টির টাকা দাবির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাটি করা হয়।

আইনজীবী বেল্লাল শাহীন জানান, ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড তাদের ৫১ শতাংশ শেয়ারের ৪৬ শতাংশ ঋণ দায়বদ্ধতা শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং ৫ শতাংশ সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ঋণদাতা চায়না এক্সিম ব্যাংকের ঋণের প্রথম কিস্তি চাইনিজ অন্য দুটি প্রতিষ্ঠান পরিশোধ করলেও ইতালিয়ান-থাই প্রথম কিস্তি না দেওয়ায় বিরোধের শুরু।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম