ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬

ফেসবুক ও ইউটিউবে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নুর ওরফে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী নামে এক ব্যক্তি এ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি পবিত্র ধর্ম ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার ফেসবুক আইডি ও ইউটিউবের চ্যানেলে প্রচার করেছেন।

অভিযোগে আরও বলা হয়, আসামি তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কটূক্তিমূলক বক্তব্য প্রচার-প্রকাশ করে আল্লাহর দেওয়া পবিত্র আসমানি কিতাব কোরআন মাজিদ, যা সমগ্র মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে, সেই কোরআনকে অপমান-অপদস্থ ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি আল্লাহর রাসুল (সা.)-কেও চরম অপমান ও হেয়প্রতিপন্ন করে অপরাধ করেছেন; যা ইসলাম ধর্মে বিশ্বাসী সব ইমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত করেছে।

আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকেও অপমান-অপদস্থ করে মানহানিকর প্রচারণা করেছেন।

এর আগে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদ নূরকে আটক করা হয়। এরপর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

/এআই/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ