উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রবিবার রাতে রাজধানীর কৃষিমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুজন হত্যার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সলিমুল্লাহ সলুকে সোপর্দ করে র্যাব।








