২৪ ঘণ্টায় ১০ হাজার বন্যার্তকে চিকিৎসা দিয়েছে সশস্ত্র বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩

গেলো ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার বন্যার্তকে চিকিৎসা দিয়েছে সশস্ত্রবাহিনী। তিনটি ফিল্ড হাসপাতাল, ১৯টি মেডিক্যাল টিম এবং একটি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। রবিবার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আইএসপিআর জানায়, গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিক্যাল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমগুলো বন্যা দুর্গত এলাকায় এ পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় (১ সেপ্টেম্বর) সশস্ত্র বাহিনীর সদস্যরা ৪৮ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করেছে। সেইসঙ্গে ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ২০ হাজার পিস পোশাক ও ৮ কার্টন ওষুধ বিতরণ করেছে। এসময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। 

বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যা দুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর দুটি, বিমান বাহিনীর একটি এবং কোস্ট গার্ডের একটি-সহ মোট ৩৪টি ক্যাম্প মোতায়েন রয়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম