শেখ হাসিনা-কাদেরসহ ৩৩৯ জনের বিরুদ্ধে ৫ হত্যা মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে পাঁচ জনের মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৩৯ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা মামলাগুলো দায়ের করেন।

শরীফ হত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে তার মা মোসা. মরিয়ম ৯৪ জনকে আসামি করে মামলাটি করেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— শামীম ওসমান ও  নজরুল ইসলাম বাবু।

মামলায় অভিযোগে বলা হয়, ১৪ আগস্ট ভোরে যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিকের দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমন্বয়ক সেজে শরীফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ককরা হয়।

ইয়াসিন হত্যা: একই জায়গায় সাইদুল ইসলাম ইয়াসিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন তার মা শিল্পী আক্তার।

ওবায়দুল হত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন তার আত্মীয় মো. আলী।

উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, রমেশ চন্দ্র সেন দ্রুপদি আগরওয়ালা, আছাদুজ্জামান হারুন-অর-রশীদ।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রাসেল হত্যা: ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কাজলা ফুটওভার ব্রিজের কাছে গুলিতে রাসেল মারা যান। এ ঘটনায় তার ভাই রুবেল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩৬ জনকে আসামি করা মামলা করেন।

এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও  হারুন-অর-রশীদ।

নিহতদের পরিবারের স্বজনরা এই চারটি মামলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দায়ের করেন। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগগুলো এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ধানমন্ডিতে শুভ হত্যা: গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ধানমন্ডি থানার ৩ নম্বর সড়কের মুখে মূল রাস্তার ওপরে শুভ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ভিকটিমের মা রেনু শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— আসাদুজ্জামান খান কামাল, আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, মাইনুল হোসেন খান ও ডা. সামন্ত লাল সেনসহ প্রমুখ।

এইচএসসি পরীক্ষার্থী হত্যাচেষ্টা মামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অক্সফোর্ডিয়াং ল্যাবরেটরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসফিক ইবনে আরমান ইসাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে ইসার বাবা আবুযর মো. আরমান আলী জুয়েল মামলাটি করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবের হোসেন চৌধুরী, চোধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রামপুরা থানার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন ইসা।

 

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
শেখ হাসিনা যখনই ফিরবেন, তার ফাঁসি হবে: পর্যটনমন্ত্রী
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
সর্বশেষ খবর
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ