ডিএমপি কমিশনারের সঙ্গে সেনাবাহিনী প্রতিনিধিদলের মতবিনিময় সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল- আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সঙ্গে ডিএমপি সদর দফতরে কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার। যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল, যুগ্ম পুলিশ কমিশনাররা ও উপ-পুলিশ কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম