সংখ্যালঘুসহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৯

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আইজিপির সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

দেশের সীমান্তবর্তী কোনও কোনও এলাকায়- যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে মর্মে ছাত্র নেতারা আইজিপির কাছে অভিযোগ করেন।

এ সময় আইজিপি বলেন, পুলিশ সদর দফতর থেকে এসব ঘটনা তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশপ্রধান।

মো. ময়নুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে কোনও অসাধু চক্র বা গোষ্ঠী যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর নজরদারি বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক