আনোয়ার হোসেন মঞ্জু কি আটক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪০

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া যায়। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। আবার রাতেই তাকে ইত্তেফাক অফিসে দেখা যায় বলে জানান ইত্তেফাকের কয়েকজন সংবাদকর্মী।

তারা জানান, রাত সাড়ে আটটার দিকে কাওরান বাজারের ইত্তেফাক কার্যালয়ে আসেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে আটকের বিষয়ে কিছু জানেন না তারা।

তবে পুলিশের একটি সূত্র জানায়, বয়স্ক ও অসুস্থ হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আইনি ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দেওয়া হয়েছে।

এরআগে, ডিবি থেকে একাধিক কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ডিবি জানিয়েছিল, আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলায় রয়েছে। তখন পর্যন্ত তাকে কোনও মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

তবে রাতে আনোয়ার হোসেন মঞ্জু ডিবি কার্যালয়ে নাকি কাওরান বাজারের ইত্তেফাক কার্যালয়ে অবস্থান করছেন— এ ব্যাপারে নিশ্চিত হতে ডিবির একাধিক কর্মকর্তাকে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

/এবি/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম