অতিরিক্ত এসপি কাফীকে দুই মামলায় রিমান্ডে চাইবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফীর বিরুদ্ধে দুটি মামলা রুজু হয়েছে। মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রাজধানীর হাজারীবাগ থানায় আরও একটি মামলা রুজু হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাফীর বিরুদ্ধে যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। গুলি করে হত্যার পর ভ্যানগাড়িতে তুলে লাশ পুড়িয়ে ফেলাসহ সব বিষয়ে আবদুল্লাহিল কাফীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ পুড়িয়ে ফেলতে তাকে কেউ নির্দেশনা দিয়েছিলেন, নাকি তিনি নিজেই নির্দেশনা দিয়েছিলেন; সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করছে ডিবি কর্মকর্তারা 

এর আগে গতকাল সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন। স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজনকে ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে শনাক্ত করেন। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার দিন ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার কাছে এ ভিডিওটি ধারণ করা হয় বলে জানা গেছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম