শিশু সামির হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাজধানীর কাফরুল থানা এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীর গুলিতে জামিউল উলুম মাদ্রাসার নূরানি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফকাত সামিরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে রবিবার (২ সেপ্টেম্বর) নিহতের বাবা মো. সাকিবুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, এর আগে একই ঘটনায় কাফরুল থানায় মামলা হওয়ায় দুটি মামলা একত্রে তদন্তের নির্দেশ দেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মাসুম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, মেহেদী হাসান (পলাশ) ও মো. ফারুকুল আলমসহ প্রমুখ। মামলায় আরও ৫০/৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আসামিদের নির্দেশে অজ্ঞাত আসামির গুলিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফকাত সামির নিহত হয়।

অভিযোগে আরও বলা হয়, ১৯ জুলাই বিকালে কাফরুল থানার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল ভিকটিম সামিরের ঘরে। জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে আসামিদের ছোড়া গুলি এসে বিদ্ধ করে শিশু সামিরকে। গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের যায়। ঘরে ছিল সামিরের চাচা মশিউর রহমান। আসামিদের গুলি মশিউরের কাঁধে লেগে কাঁধ ফুড়ে বেরিয়ে সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে শিশু সামির মৃত্যু হয়।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম