লুট হওয়া দুই হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের চার শ’র বেশি থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে প্রায় ছয় হাজার অস্ত্র লুট করেছিল দুর্বৃত্তরা। এর মধ্যে প্রায় চার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া তিন লাখেরও বেশি বিভিন্ন বোরের গুলি এখনও দুর্বৃত্তদের কাছে রয়ে গেছে। এসব অস্ত্র ও গুলি উদ্ধারের জন্যই বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো সাম্প্রতিক সময়ে অস্ত্র ও গোলাবারুদ লুট ও উদ্ধারের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, ৫ আগস্ট ও পরবর্তী সময়ে ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের ১ হাজার ১৪৭টি চাইনিজ রাইফেল লুট হয়েছিল। এর মধ্যে ৮০৯টি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়নি ৩৩৮টি। একই বোরের বিডি রাইফেল লুট হয়েছিল ১০টি। এর মধ্যে ৯টি উদ্ধার হয়েছে। একই বোরের ২৫১টি এসএমজি লুট হয়েছিল। উদ্ধার হয়েছে ১৮৫টি, উদ্ধার হয়নি ৬৬টি। একই বোরের ৩২টি চায়না এলএমজি লুট হয়েছিল। উদ্ধার করা হয়েছে ২১টি। ৭ দশমিক ৬২ বোর এবং নাইন এমএম পিস্তল লুট হয়েছিল ১ হাজার ৫৫৬টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৭০৭টি। নাইন এমএম এসএমজি লুট হয়েছিল ৩৩টি। উদ্ধার হয়েছে ৩২টি। ১২ বোরের শটগান লুট হয়েছিল ২ হাজার ১৯০টি। উদ্ধার হয়েছে ১ হাজার ৫৬৮টি। ৩৮ মিলিমিটার গ্যাস গান (সিঙ্গেল শট) লুট হয়েছিল ৫৯৩টি। উদ্ধার হয়েছে ৪২৫টি। ৩৮ মিলিমিটার গ্যাস লাঞ্চার (সিক্স শট) লুট হয়েছিল ৫৯৩টি। উদ্ধার হয়েছে ৪২৫টি। ২৬ মিলিমিটার সিগন্যাল পিস্তল লুট হয়েছে তিনটি, উদ্ধার হয়েছে একটি।

পুলিশ সদর দফতর জানায়, বিভিন্ন বোরের মোট ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলি লুট হয়েছিল। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৮২টি গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়নি ৩ লাখ ২০ হাজার ৬৬০টি গুলি। বিভিন্ন ধরণের টিয়ারগ্যাস সেল লুট হয়েছিল ৩১ হাজার ৪৪টি। উদ্ধার হয়েছে ২২ হাজার ১৩৯টি। বিভিন্ন ধরণের টিয়ার গ্যাস গ্রেনেড ১ হাজার ৪৫৫টি। উদ্ধার হয়েছে ৭০৪টি। সাউন্ড গ্রেনেড লুট হয়েছিল ৪ হাজার ৬৯২টি। উদ্ধার হয়েছে ২ হাজার ১১৬টি। কালার স্মোক গ্রেনেড লুট হয়েছিল ২৯১টি। উদ্ধার হয়েছে ২১৩টি। সেভেন/মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড লুট হয়েছিল ৫৫টি। উদ্ধার হয়েছি ১৮টি। ফ্ল্যাশ ব্যাং/৬ ব্যাং গ্রেনেড লুট হয়েছিল ৮৯৩টি। উদ্ধার হয়েছে ৫৩৩টি। হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে (ক্যানিস্টার) লুট হয়েছিল ১৭৭টি। উদ্ধার হয়েছে ৯৪টি।

/এনএল/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী