আন্দোলনে হামলাকারীকে ধরে ডিবি কার্যালয়ে দিলেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

বৈষম্যরিবোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে এক হামলাকারী ছাত্রলীগ কর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক ছাত্রলীগ কর্মীকে নিয়ে আসেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম রাহাত হোসেন। তিনি একই কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগে— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর  রাহাতসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী হামলা করেছে। তাদের হামলায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ওমর হাওলাদারসহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।

ওমর হাওলাদার বলেন, আন্দোলন চলাকালীন ১৭ জুলাই রাহাতসহ কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আমার ডান পা গুলিবিদ্ধ হয়। আমি অসুস্থ অবস্থায়ও ডিবি কার্যালয়ে আসছি। পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান রোহান বলেন, দুপুর একটার দিকে অভিযুক্ত রাহাতকে কলেজ থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে রমনা থানায় যাওয়া হয়। রাহাতের হামলার অনেক ভিডিও ফুটেছ ও তথ্য-প্রমাণ আমাদের কাছে। তবুও পুলিশ মামলা নিচ্ছে না, তাকে থানা পুলিশ আটকও করছে না।

শিক্ষার্থী আসাদুজ্জামান আরও বলেন, থানা রাহাতকে ড়্রহণ না করায় তাকে আবারও কলেজের নিয়ে আসি। পরে কলেজের অধ্যক্ষ রাহাতকে ডিবি অফিসে নিয়ে যেতে বলেন। তাই আমরা ডিবি কার্যালয়ে তাকে নিয়ে এসেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তসলিম ইসলাম অভি বলেন, অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতে হবে। রাহাত আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাকে ছাড় দেওয়া হবে না। থানায় অভিযোগ না নেওয়ায় ডিবিতে নিয়ে আসা হয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম