১৩ কারা কর্মকর্তাকে বদলি করেছে কারা অধিদফতর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কারা অধিদফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কুষ্টিয়া জেলা কারাগারের উপ-তত্ত্বাবধায়ক (জেলার) আবু মুছাকে কক্সবাজার, পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. আব্দুল ফাত্তাহকে কুষ্টিয়া, বাগেরহাট জেলা কারাগারের জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিনকে কুমিল্লা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলামকে একই জেলা, নেত্রকোনা জেলা কারাগারের উপ-তত্ত্বাবধায়ক (জেলার) উম্মে সালমাকে নওগাঁ, সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথীকে ঝিনাইদহ ও ফেনী জেলা কারাগারের জেলার মোহাম্মদ শাহ আলমকে জামালপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে।
এছাড়াও দিনাজপুর জেলা কারাগারের জেলার এ. কে. এ. এম. মাসুমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদকে বান্দরবান, বান্দরবান জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ জাহেদুল আলমকে ফেনী, ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. আতিকুর রহমানকে গাইবান্ধা, গাইবান্ধা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার লাবলুকে পটুয়াখালী এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার খোন্দকার মো. আল-মামুনকে বাগেরহাট জেলা কারাগার কারাগারে বদলি করা হয়েছে।









